নালার পানিতে ভাসছিল ২ শিশুর মরদেহ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজ হওয়ার পর একটি নালা থেকে দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকার কুচনি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহতরা হলো- ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুচি খাতুন (৮) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আম্বিয়া খাতুন (৭)। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে খেলাধুলার জন্য একসঙ্গে বের হয় ওই দুই শিশু। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের খড়িবাড়ি এলাকার কুচনি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অজান্তেই শিশু দুটি খেলতে বের হয়েছিল। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বা

নালার পানিতে ভাসছিল ২ শিশুর মরদেহ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজ হওয়ার পর একটি নালা থেকে দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকার কুচনি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলো- ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুচি খাতুন (৮) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আম্বিয়া খাতুন (৭)। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে খেলাধুলার জন্য একসঙ্গে বের হয় ওই দুই শিশু। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি।

পরে রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের খড়িবাড়ি এলাকার কুচনি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অজান্তেই শিশু দুটি খেলতে বের হয়েছিল। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের কুচনি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোকনুজ্জামান মানু (manu)/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow