নালিতাবাড়ীতে জাতীয় মৎস পক্ষ উদ্বোধন

“রূপালী মৎসে স্বনির্ভর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ফিতা কেটে এই মৎস পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। পরে শহরে শোভাযাত্রা ও হলরুমে আলোচনা সভা শেষে সেরা মৎচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ীতে জাতীয় মৎস পক্ষ উদ্বোধন

“রূপালী মৎসে স্বনির্ভর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ফিতা কেটে এই মৎস পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। পরে শহরে শোভাযাত্রা ও হলরুমে আলোচনা সভা শেষে সেরা মৎচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow