নালিতাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার যুবলীগ নেতাকে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট পৌরসভা ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামী। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্নস্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নালিতাবাড়ী পৌর ভবনেও অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় জনৈক শেখ ফরিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল মুন্সী একজন এজাহারনামীয় আসামী। যুবলীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব জানান, পৌরসভা ভাংচুর মামলায় সোহেল মুন্সী এজাহারনামীয় আসামী। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার যুবলীগ নেতাকে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট পৌরসভা ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামী।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্নস্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নালিতাবাড়ী পৌর ভবনেও অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় জনৈক শেখ ফরিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল মুন্সী একজন এজাহারনামীয় আসামী।
যুবলীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তালেব জানান, পৌরসভা ভাংচুর মামলায় সোহেল মুন্সী এজাহারনামীয় আসামী। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?