নালিতাবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্র নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইফাত মিয়া ওই এলাকার দেলু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরপাড়ে গেলে হঠাৎ একটি বিষধর সাপ ইফাতকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নালিতাবাড়ীতে সাপের কামড়ে স্কুলছাত্র নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইফাত মিয়া ওই এলাকার দেলু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরপাড়ে গেলে হঠাৎ একটি বিষধর সাপ ইফাতকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow