নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। ‎সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খায়রুজ্জামান সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। ‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।’ এন কে বি নয়ন/এএইচ/এএসএম

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. খায়রুজ্জামান বাবু মোল্যাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খায়রুজ্জামান সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।’

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow