নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ, উপস্থিত তিনি নিজেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন নাসীরুদ্দীন নিজেই।  রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই তাকে অনুষ্ঠানস্থলের সামনেই দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে। পরে এ বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপর নাসীরুদ্দীন নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’ ফেসবুক সাদিকুর রহমান খান নামে একজন লেখেন, আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল। মির্জা আব্বাস লোকটার জন্য আগে মায়া হতো। এখন আর হয় না। আগের জন্মে খুব বড় কোনো পাপ না করলে পাটওয়ারী না

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ, উপস্থিত তিনি নিজেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন নাসীরুদ্দীন নিজেই। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই তাকে অনুষ্ঠানস্থলের সামনেই দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে।

পরে এ বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপর নাসীরুদ্দীন নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

ফেসবুক সাদিকুর রহমান খান নামে একজন লেখেন, আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল। মির্জা আব্বাস লোকটার জন্য আগে মায়া হতো। এখন আর হয় না। আগের জন্মে খুব বড় কোনো পাপ না করলে পাটওয়ারী নামের এই গজব আল্লাহ আব্বাসের ঘাড়ে ফেলত না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow