নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন মির্জা আব্বাস। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে এই আবেদন করা হয়। মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা আদালতে মামলার আবেদন জমা দিয়েছেন এবং সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। পরাজয়ের পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন মির্জা আব্বাস। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে এই আবেদন করা হয়।

মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা আদালতে মামলার আবেদন জমা দিয়েছেন এবং সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। পরাজয়ের পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পাটওয়ারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow