নাস্তার টেবিলে ভিন্ন স্বাদ আনবে পোহা

ব্যস্ত সকালে অনেক সময়ই জটিল কিছু রান্না করার সুযোগ থাকে না। আবার প্রতিদিন একই ধরনের নাস্তা খেতেও একঘেয়েমি চলে আসে। তাই এমন কিছু দরকার, যা হবে সহজ, পুষ্টিকর এবং অল্প সময়েই তৈরি করা যায়। চিড়া এমনই একটি উপাদান, যা দ্রুত শক্তি জোগায়। এর সঙ্গে বিভিন্ন সবজি যোগ করলে তা আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। তাই স্বাদে ভিন্নতা আনতে এবং পরিবারের সবার মুখে হাসি ফোটাতে সবজি চিড়ার পোলাও হতে পারে দারুণ একটি অপশন। উপকরণ ১. চিড়া ২ কাপ২. আলু ছোট করে কাটা ১টি৩. গাজর কুচি ১টি৪. ফুলকপি ছোট টুকরা (যদি বাজারে পাওয়া যায়) ১ কাপ৫. মটরশুঁটি আধা কাপ৬. পিঁয়াজ কুচি ১টি৭. কাঁচামরিচ ২–৩টি৮. তেল ২ টেবিল চামচ৯. লবণ স্বাদমতো১০. হলুদ গুঁড়া সামান্য প্রস্তুত প্রণালি প্রথমে চিড়া ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিন। তারপর আলু, গাজর, ফুলকপি ও মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিন, যাতে সবজি কিছুটা নরম হয়। এবার তাতে চিড়া, লবণ ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিন। সবকিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। ওপরে সামান্য লেবুর রস ছিটিয়ে নিলে স্বাদ আরও বা

নাস্তার টেবিলে ভিন্ন স্বাদ আনবে পোহা

ব্যস্ত সকালে অনেক সময়ই জটিল কিছু রান্না করার সুযোগ থাকে না। আবার প্রতিদিন একই ধরনের নাস্তা খেতেও একঘেয়েমি চলে আসে। তাই এমন কিছু দরকার, যা হবে সহজ, পুষ্টিকর এবং অল্প সময়েই তৈরি করা যায়।

চিড়া এমনই একটি উপাদান, যা দ্রুত শক্তি জোগায়। এর সঙ্গে বিভিন্ন সবজি যোগ করলে তা আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। তাই স্বাদে ভিন্নতা আনতে এবং পরিবারের সবার মুখে হাসি ফোটাতে সবজি চিড়ার পোলাও হতে পারে দারুণ একটি অপশন।

উপকরণ

১. চিড়া ২ কাপ
২. আলু ছোট করে কাটা ১টি
৩. গাজর কুচি ১টি
৪. ফুলকপি ছোট টুকরা (যদি বাজারে পাওয়া যায়) ১ কাপ
৫. মটরশুঁটি আধা কাপ
৬. পিঁয়াজ কুচি ১টি
৭. কাঁচামরিচ ২–৩টি
৮. তেল ২ টেবিল চামচ
৯. লবণ স্বাদমতো
১০. হলুদ গুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি

প্রথমে চিড়া ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিন। তারপর আলু, গাজর, ফুলকপি ও মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিন, যাতে সবজি কিছুটা নরম হয়।

এবার তাতে চিড়া, লবণ ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিন। সবকিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন। ওপরে সামান্য লেবুর রস ছিটিয়ে নিলে স্বাদ আরও বাড়বে।

এএমপি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow