নাহিদ রানার বোলিং দেখা সত্যিই উপভোগ্য: ওয়াসিম আকরাম
বাংলাদেশের পেসার নাহিদ রানার গতির আগুনে পুড়ে ছাই হয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। বিশেষ করে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংস ও সিলেট টেস্টের প্রথম ইনিংসে। এছাড়া তাসকিন, শরিফুলদের আগুনে বোলিংও মোকাবেলা করতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। এক সময় যে দেশটি পেস বোলিংয়ের জন্য বিখ্যাত, সেই তারাই এখন বাংলাদেশের পেসারদের আগুনে বোলিংয়ে ছারখার হচ্ছে। হতে হয়েছে হোয়াইটওয়াশ। এ বিষয়টাও দারুণভাবে পোড়াচ্ছে পেস বোলিংয়ের প্রবাদপ্রতীম তারকা ওয়াসিম আকরামকে। বাংলাদেশের মাটিতে শান মাসুদের দলকে এভাবে আত্মসমর্পন করতে দেখে দারুণভাবে হতাশ তিনি। একই সঙ্গে বাংলাদেশের পেসারদের উন্নতিতে অভিনন্দন জানাতেও ভুল করলেন না। বিশেষভাবে তিনি প্রশংসা করলেন পেসার নাহিদ রানার। Really disappointed to see Pakistan beaten for the second time by Bangladesh, but full praise and marks to the winners as they played complete cricket. Bangladesh used to have low, slow and big turners but now they preparing great test pitches, helping their fast-rising pace… — Wasim Akram (@wasimakramlive) May 20, 2026 সিলেট টেস্টে পাকিস্তানের ৭৮ রানে পরাজ
বাংলাদেশের পেসার নাহিদ রানার গতির আগুনে পুড়ে ছাই হয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। বিশেষ করে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংস ও সিলেট টেস্টের প্রথম ইনিংসে। এছাড়া তাসকিন, শরিফুলদের আগুনে বোলিংও মোকাবেলা করতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। এক সময় যে দেশটি পেস বোলিংয়ের জন্য বিখ্যাত, সেই তারাই এখন বাংলাদেশের পেসারদের আগুনে বোলিংয়ে ছারখার হচ্ছে। হতে হয়েছে হোয়াইটওয়াশ।
এ বিষয়টাও দারুণভাবে পোড়াচ্ছে পেস বোলিংয়ের প্রবাদপ্রতীম তারকা ওয়াসিম আকরামকে। বাংলাদেশের মাটিতে শান মাসুদের দলকে এভাবে আত্মসমর্পন করতে দেখে দারুণভাবে হতাশ তিনি। একই সঙ্গে বাংলাদেশের পেসারদের উন্নতিতে অভিনন্দন জানাতেও ভুল করলেন না। বিশেষভাবে তিনি প্রশংসা করলেন পেসার নাহিদ রানার।
Really disappointed to see Pakistan beaten for the second time by Bangladesh, but full praise and marks to the winners as they played complete cricket. Bangladesh used to have low, slow and big turners but now they preparing great test pitches, helping their fast-rising pace… — Wasim Akram (@wasimakramlive) May 20, 2026
সিলেট টেস্টে পাকিস্তানের ৭৮ রানে পরাজয় এবং সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের প্রতিক্রিয়ার কথা জানান ওয়াসিম আকরাম। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের কাছে পাকিস্তানের টানা দ্বিতীয় হার দেখে সত্যিই হতাশ। তবে বিজয়ী দলকে পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা পূর্ণাঙ্গ ক্রিকেট খেলেছে।’
বাংলাদেশের উইকেটের প্রশংসা করে ওয়াসিম আকরাম লিখেছেন, ‘এক সময় বাংলাদেশ ধীরগতির ও বেশি টার্ন নেওয়া উইকেট বানাত; কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের দ্রুত উঠে আসা পেস বোলারদের সহায়তা করছে। আর সেই পেসাররাই গতিতে পাকিস্তানকে ছাপিয়ে গেছে।’
নাহিদ রানার কথা আলাদাভাবে উল্লেখ করলেন পেস কিংবদন্তী। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন এই সংস্করণে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর নাহিদ রানা কী অসাধারণ প্রতিভা! তাকে বল করতে দেখা সত্যিই দারুণ উপভোগ্য। অভিনন্দন বাংলাদেশ।’
আইএইচএস/
What's Your Reaction?