নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী শহীদ ওসমান হাদির আপন বোন নন
ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) এক সমাবেশে বক্তব্য দেন শবনম খাদিজা নামের এক নারী। বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেকে ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির বোন হিসেবে নিজেকে পরিচয় দেন। কিন্তু খাদিজার দেওয়া পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ওই পোস্টে হাদির বোন পরিচয়দানকারী নারীকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন তিনি। ফেসবুক পোস্টে খাদিজা নামের ওই নারীর বক্তব্য দেওয়ার ছবি জুড়ে দিয়ে তার মাঝখানে সম্পা লিখেছেন, ‘ভুয়া’। ওই পোস্টে সম্পা লেখেন, ‘শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করব, কোনো দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন। তাতে আমাদের কোনো বাধা নেই। আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার, আর কে নয় যাচাই না করেই শুধু দলের স্বার্থে যে কাউকেই হাদ
ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) এক সমাবেশে বক্তব্য দেন শবনম খাদিজা নামের এক নারী। বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেকে ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির বোন হিসেবে নিজেকে পরিচয় দেন। কিন্তু খাদিজার দেওয়া পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ওই পোস্টে হাদির বোন পরিচয়দানকারী নারীকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে খাদিজা নামের ওই নারীর বক্তব্য দেওয়ার ছবি জুড়ে দিয়ে তার মাঝখানে সম্পা লিখেছেন, ‘ভুয়া’। ওই পোস্টে সম্পা লেখেন, ‘শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করব, কোনো দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন। তাতে আমাদের কোনো বাধা নেই। আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার, আর কে নয় যাচাই না করেই শুধু দলের স্বার্থে যে কাউকেই হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সব সময় বলে এসেছি, কোনো দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন। সে যে দলের হোক।’
শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রীর দেওয়া ফেসবুক পোস্ট/ছবি: সংগৃহীত
তিনি আরও লিখেছেন, ‘সবাই শান্তিপূর্ণ পরিবেশে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী, তাকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসবেন। আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না।’
এদিকে, শহীদ ওসমান হাদির স্ত্রীর দেওয়া ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শেয়ার করা সেই পোস্টের কমেন্ট বক্সে জাবের লিখেছেন, ‘পরিবারের তথ্যমতে, উনি (বক্তব্য দেওয়া নারী) হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।’
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু তার ফেসবুকে পোস্টে জানিয়েছেন, ‘আজকে নাহিদ ইসলাম এর নির্বাচনী জনসভায় শরীফ ওসমান হাদীর বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীর আপন ফুফাতো বোন। ওসমান হাদীর পিতার আপন ছোট বোন জনাবা হাসিনা বেগমের সুযোগ কন্যা হলেন আজকে বক্তব্য দেয়া শবনম খাদিজা। সুতরাং ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।’
ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘সুতরাং শবনম খাদিজা এবং শহীদ শরীফ ওসমান হাদী আপন মামাতো-ফুফাত ভাই-বোন। আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়। শবনম খাদিজার সাথে বিস্তারিত কথা বলতে চাইলে ইনবক্স করার জন্য অনুরোধ করা হলো।’
এমএমকে/এমএমএআর
What's Your Reaction?