নিউইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ১০০
নিউইয়র্কের ম্যানহাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তার প্রতিবাদে রাস্তায় নেমে ট্রাফিক বন্ধ করে দেয়। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেয় ইহুদি ভয়েস ফর পিস। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্স অ্যাভিলস। খবর অনুযায়ী, শতাধিক বিক্ষোভকারী প্রথমে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর ক্রিস্টেন গিলব্র্যান্ডের ম্যানহাটন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। তারা অভিযোগ করেন, এই নেতারা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছেন। নিরাপত্তাকর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা মানুষের জন্য অর্থ ব্যয় করো, বোমার জন্য নয় স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের আটক করে বাসে করে নিয়ে যায়। সূত্র: আল-জাজিরা এমএসএম
নিউইয়র্কের ম্যানহাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তার প্রতিবাদে রাস্তায় নেমে ট্রাফিক বন্ধ করে দেয়।
প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেয় ইহুদি ভয়েস ফর পিস। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্স অ্যাভিলস।
খবর অনুযায়ী, শতাধিক বিক্ষোভকারী প্রথমে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর ক্রিস্টেন গিলব্র্যান্ডের ম্যানহাটন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন।
তারা অভিযোগ করেন, এই নেতারা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছেন।
নিরাপত্তাকর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা মানুষের জন্য অর্থ ব্যয় করো, বোমার জন্য নয় স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের আটক করে বাসে করে নিয়ে যায়।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?