নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত ৬৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। শুক্রবার নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিজিওনেয়ার্স রোগ লিজিওনেলা ব্যাকটেরিয়ার কারণে হওয়া এক ধরনের গুরুতর ফুসফুসের সংক্রমণ। এ রোগে মৃত্যুর হার প্রায় ৯ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি বা বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র পানিকণার মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। তবে একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে এ রোগ ছড়ায় না। স্বাস্থ্য বিভাগ জ্বর, কাঁপুনি, পেশিতে ব্যথা বা কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে পানির নমুনা পরীক্ষায় লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর কর্তৃপক্ষ অন্তত ৭৬টি ভবনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে। এসব ভবনের মধ্যে নিউইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের একটি ভবনও রয়েছে। উল্লেখ্য, ১৯৭৬ সালে ফিলাডেলফিয়ার

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত ৬৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

শুক্রবার নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিজিওনেয়ার্স রোগ লিজিওনেলা ব্যাকটেরিয়ার কারণে হওয়া এক ধরনের গুরুতর ফুসফুসের সংক্রমণ। এ রোগে মৃত্যুর হার প্রায় ৯ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি বা বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র পানিকণার মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। তবে একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে এ রোগ ছড়ায় না।

স্বাস্থ্য বিভাগ জ্বর, কাঁপুনি, পেশিতে ব্যথা বা কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে পানির নমুনা পরীক্ষায় লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর কর্তৃপক্ষ অন্তত ৭৬টি ভবনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে। এসব ভবনের মধ্যে নিউইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের একটি ভবনও রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে ফিলাডেলফিয়ার একটি হোটেলে প্রথম বড় আকারে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সে সময় আমেরিকান লিজিয়ন নামের সাবেক সেনাসদস্যদের একটি সম্মেলনে অংশ নেওয়া ৩৪ জন মারা যান। পরে সেই ঘটনার নাম অনুসারেই রোগটির নাম রাখা হয় ‘লিজিওনেয়ার্স রোগ’।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow