নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক মিশন শুরু করেছে। এবার তাদের লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ও চট্টগ্রামে। নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে এবং ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে। মিরপুরের স্টেডিয়ামে ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে খেলা হবে। দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হবে ২৩ এপ্রিল। সব ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রাম থেকে শুরু হবে। ওয়ানডে ভেন্যুতে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল, সন্ধ্যা ৬টায়। প্রথম দুই ম্যাচ শেষে দলগুলো ঢাকায় ফিরে আসবে এবং ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সফর শেষ হবে। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্
বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক মিশন শুরু করেছে। এবার তাদের লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ও চট্টগ্রামে। নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে এবং ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে।
মিরপুরের স্টেডিয়ামে ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে খেলা হবে। দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হবে ২৩ এপ্রিল। সব ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রাম থেকে শুরু হবে। ওয়ানডে ভেন্যুতে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল, সন্ধ্যা ৬টায়। প্রথম দুই ম্যাচ শেষে দলগুলো ঢাকায় ফিরে আসবে এবং ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সফর শেষ হবে।
২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে কিউইরা।
What's Your Reaction?