নিকুঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ মিললো ডোবায়

রাজধানীর নিকুঞ্জ এলাকায় ডোবা থেকে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাহাদি রহমান সাদ্দাত নামের শিশুটি মঙ্গলবার সকাল ৯টা থেকে নিখোঁজ ছিল। পরে বুধবার বিকেলে একটি ডোবায় তার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, নিকুঞ্জ-২ এর জামতলা এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এ বিষয়ে সেদিনই একটি হয়। এর মধ্যে বুধবার বিকেলে স্থানীয় লোকজন একটি ডোবায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শিশুটির কী করে মৃত্যু হলো, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়নি পুলিশ। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পারুল ভিলা এলাকার সামনের রাস্তায় শিশুটি খেলছিল। যে ডোবায় তার মরদেহ পাওয়া গেছে, সেটির দূরত্ব নিখোঁজ হওয়ার স্থান থেকে ১০০ মিটারের মতো হতে পারে। টিটি/এমআইএইচএস

নিকুঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ মিললো ডোবায়

রাজধানীর নিকুঞ্জ এলাকায় ডোবা থেকে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাহাদি রহমান সাদ্দাত নামের শিশুটি মঙ্গলবার সকাল ৯টা থেকে নিখোঁজ ছিল। পরে বুধবার বিকেলে একটি ডোবায় তার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, নিকুঞ্জ-২ এর জামতলা এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এ বিষয়ে সেদিনই একটি হয়। এর মধ্যে বুধবার বিকেলে স্থানীয় লোকজন একটি ডোবায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শিশুটির কী করে মৃত্যু হলো, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়নি পুলিশ।

সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পারুল ভিলা এলাকার সামনের রাস্তায় শিশুটি খেলছিল। যে ডোবায় তার মরদেহ পাওয়া গেছে, সেটির দূরত্ব নিখোঁজ হওয়ার স্থান থেকে ১০০ মিটারের মতো হতে পারে।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow