নি‌খোঁজ থে‌কে নিথর দেহ, হত্যার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর দুই বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত শিশু মোছা. আয়েশা খাতুন (২) ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়েশা খাতুন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতে বাড়ির পাশের একটি স্থানে পুনরায় খোঁজ করতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর দাবি, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয়। পরে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সুযোগে ঘটনাস্থলে মরদেহটি ফেলে রাখা হয়। শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। দিনের বেলায় একই জায়গায় খোঁজ করেও কিছু পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ দেখতে পাই। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন

নি‌খোঁজ থে‌কে নিথর দেহ, হত্যার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর দুই বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত শিশু মোছা. আয়েশা খাতুন (২) ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়েশা খাতুন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতে বাড়ির পাশের একটি স্থানে পুনরায় খোঁজ করতে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দাবি, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয়। পরে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্নতার সুযোগে ঘটনাস্থলে মরদেহটি ফেলে রাখা হয়।

শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। দিনের বেলায় একই জায়গায় খোঁজ করেও কিছু পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ দেখতে পাই।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের অভিযোগ পাওয়া গেছে এবং মামলা প্রক্রিয়াধীন। শিশুটির চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত রহস্য উদঘাটন করা হবে।

রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow