নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার উত্তরখান এলাকার ৪৬ নং ওয়ার্ডের বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ওই যুবকের নাম সোহাগ ওরফে সুমন (৩০)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের সুনু বেপারীর ছেলে।  জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।  নিহতের ভগ্নীপতি এজেড সুমন জানান, চাকরি ছেড়ে কিছুদিন ধরে সোহাগ ডিমের ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর সকালে খবর পেয়ে তারা ঢাকার উত্তরখান এলাকায় সোহাগের গলাকাটা মরদেহ দেখতে পান। উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow