নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রাকিব (১১)। স্থানীয় এলাকাবাসী জানান, রাকিব নগরীর চাক্তাই নতুন রোড সংলগ্ন স্লুইস গেট এলাকার পাশে বসবাসকারী রিকশাচালক মাঈনুদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে রাকিবসহ কয়েকজন শিশু চাক্তাই খালে গোসল করতে নামে। গরমে তারা খালে নেমে সাঁতার কেটে লাফালাফি করছিল। একপর্যায়ে রাকিব পানিতে লাফ দিলে আর ভেসে ওঠেনি। প্রথমে তার সঙ্গীরা বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর তাকে না দেখে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৯ ঘণ্টা পর রাতের দিকে খালের একটি অংশ থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস লামারবাজার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। রাত নয়টার দিকে শিশুটির

নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রাকিব (১১)।

স্থানীয় এলাকাবাসী জানান, রাকিব নগরীর চাক্তাই নতুন রোড সংলগ্ন স্লুইস গেট এলাকার পাশে বসবাসকারী রিকশাচালক মাঈনুদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে রাকিবসহ কয়েকজন শিশু চাক্তাই খালে গোসল করতে নামে। গরমে তারা খালে নেমে সাঁতার কেটে লাফালাফি করছিল। একপর্যায়ে রাকিব পানিতে লাফ দিলে আর ভেসে ওঠেনি। প্রথমে তার সঙ্গীরা বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর তাকে না দেখে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৯ ঘণ্টা পর রাতের দিকে খালের একটি অংশ থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস লামারবাজার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। রাত নয়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ১১ বছর।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মাঈনুদ্দিন। তিনি বলেন, আমার ছেলে দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়েছিল। আমি রিকশা নিয়ে বাইরে ছিলাম। পরে খবর পাই সে আর ওঠেনি। আমি আমার ছেলেকে আর ফিরে পেলাম না।

হাসান আলী নামের এক স্থায়ী বাসিন্দা বলেন, প্রতিবছর এই অংশে খালে পড়ে নিহত হন বাচ্চারা। তিনবছরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow