নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

নীলফামারীর জলঢাকা উপজেলায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৮ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬)। সে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মমিনুর রহমান তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে জলঢাকা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হামিদুল মেম্বারের বাড়ির পাশের ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মমিনুর রহমান ওরফে মহাবীরের বলে শনাক্ত করেন। জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়ে একটি হত্যা মামলা করা হবে। এ ঘটনায় হত্যার কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow