নিখোঁজের একদিন পর নর্দমায় মিলল শিশুর মরদেহ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার হলো মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন ওই গ্রামের মামুন আলীর ছেলে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাড়ির পাশের নর্দমায় পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার হলো মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন ওই গ্রামের মামুন আলীর ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাড়ির পাশের নর্দমায় পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
What's Your Reaction?