নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

নিখোঁজের পরদিন ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে ৭ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।  এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের (২৩) বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে কয়েকটি ঘর মালামালসহ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখেন। বাড়ি থেকে বের হতে পারছেন না কেউ। থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনা স্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় সাংবাদিকদেরও স্থির ও ভিডিও চিত্র ধারণ করতে দিচ্ছেন না উত্তেজিত জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার দুপুর থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি।  সকালেও অনুরূপ ভাবে খোঁজে বের

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

নিখোঁজের পরদিন ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে ৭ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে। 

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের (২৩) বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে কয়েকটি ঘর মালামালসহ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখেন। বাড়ি থেকে বের হতে পারছেন না কেউ। থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনা স্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় সাংবাদিকদেরও স্থির ও ভিডিও চিত্র ধারণ করতে দিচ্ছেন না উত্তেজিত জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার দুপুর থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি।  সকালেও অনুরূপ ভাবে খোঁজে বের তার পরিবার ও স্থানীয়রা। পরে রাতে আদিতমারী থানা নিখোঁজের ঘটনায় অভিযোগ দিতে গেলে পুলিশ  খুঁজে দেখার কথা বলে লিখিত অভিযোগটি না ফিরিয়ে দেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা  নলিনী কান্তের। এদিকে মঙ্গলবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়।  এরপর ওই নরম মাটি খুড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। 

আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পুলিশ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলেও জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow