নিখোঁজের ১২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউনিয়নে নিখোঁজের ১২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ মে) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, আড়িয়ারা এলাকার রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)।  ভুক্তভোগীর মা বলেন, গত ১২ মে সকাল ৭টার দিকে তার মেয়ে মরিয়ম তাসনিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে পরিবারের অনুসন্ধানে জানা গেছে, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অপহ

নিখোঁজের ১২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউনিয়নে নিখোঁজের ১২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ মে) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, আড়িয়ারা এলাকার রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) ও আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)। 

ভুক্তভোগীর মা বলেন, গত ১২ মে সকাল ৭টার দিকে তার মেয়ে মরিয়ম তাসনিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে পরিবারের অনুসন্ধানে জানা গেছে, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অপহরণের পর নাবালিকাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow