নিজ এলাকায় এসে সতর্ক করলেন সমাজকল্যাণমন্ত্রী
মাদক, জুয়া, চাঁদাবাজি, শিশু-নারী নির্যাতন ও অবৈধভাবে বালু তোলার সঙ্গে জড়িতদের সতর্ক করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) বিকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘যারা বিভিন্ন দোকানপাট, স্কুল-কলেজ, সিএনজি, বাস-ট্রাকের কাছে চাঁদা তোলেন— দয়া করে এসব বন্ধ করে দেবেন। যদি এসব তোলা বন্ধ না করেন, আর যদি আইনশৃঙ্খলা বাহিনী ধরে, সে যে কেউ হোক তদবির হবে না। যে বা যারাই করছেন আমি তাদের নাম বলতে চাই না। এখন থেকে বন্ধ করবেন।’
তিনি আরও বলেন, ‘ঝড় আসলে কিন্তু ভালো গাছও ভাঙে, খারাপ গাছও ভাঙে। আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা সহযোগিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবাই মিলে সহযোগিতা করবেন। এই দল যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, দেশের মানুষকে সেবা করতে পারে এক্ষেত্রে সহযোগিতা করা সেটা আপনাদের দায়িত্ব।’
এ সময় তিনি ২২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের

এ সময় তিনি ২২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং ১৫৮ পরিবারকে দুটি করে ছাগল ও লালনপালনের উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, ঘোড়াঘাট-হাকিমপুরের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।