নিজ এলাকায় ভোট দিলেন শিশির মনির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজ এলাকায় ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির বলেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি দিন শেষে তাদের বিজয় হবে। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দিরাই-শাল্লা আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজ এলাকায় ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির বলেন, আমার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি দিন শেষে তাদের বিজয় হবে। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, দিরাই-শাল্লা আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।
What's Your Reaction?