নিজ কেন্দ্রে হারলেন জামায়াত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের ওয়াদুদ ভুইয়ার কাছে ৯৩৭ ভোটে হেরেছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে পাওয়া প্রাথমিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, আছালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. এয়াকুব আলী চৌধুরী দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৬০১ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের ওয়াদুদ ভুইয়া পেয়েছেন ১৫৩৮ ভোট। এই কেন্দ্রে মোট কাস্টিং ভোট ২ হাজার ৫৫৯ জন। এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে খাগড়াছড়ির ২০৩ কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে হেরে গেলেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের ওয়াদুদ ভুইয়ার কাছে ৯৩৭ ভোটে হেরেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে পাওয়া প্রাথমিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, আছালং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. এয়াকুব আলী চৌধুরী দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৬০১ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের ওয়াদুদ ভুইয়া পেয়েছেন ১৫৩৮ ভোট। এই কেন্দ্রে মোট কাস্টিং ভোট ২ হাজার ৫৫৯ জন।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে খাগড়াছড়ির ২০৩ কেন্দ্রে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
What's Your Reaction?