নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহিরের (২৩) মরদেহ চট্টগ্রামে তার নিজ বাড়িতে পৌঁছেছে। বুধবার (২৪ জুন) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশ থেকে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইস্তিনাবের মরদেহ। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।  ইস্তিনাবের চাচাতো ভাই মো. মাহমুদ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইস্তিনাবের মরদেহ গ্রহণের জন্য আমরা মঙ্গলবার দুপুরে ঢাকায় আসি। তার মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষ বুঝিয়ে দিলে রাতেই চট্টগ্রাম ফিরি।  বৃহস্পতিবার (২৫ জুন) আসারের নামাজের পর বৃহস্পতিবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাফন করা হবে।  গত ১২ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহির নিহত হন। স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহিরের (২৩) মরদেহ চট্টগ্রামে তার নিজ বাড়িতে পৌঁছেছে।

বুধবার (২৪ জুন) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশ থেকে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইস্তিনাবের মরদেহ। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। 

ইস্তিনাবের চাচাতো ভাই মো. মাহমুদ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইস্তিনাবের মরদেহ গ্রহণের জন্য আমরা মঙ্গলবার দুপুরে ঢাকায় আসি। তার মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষ বুঝিয়ে দিলে রাতেই চট্টগ্রাম ফিরি। 

বৃহস্পতিবার (২৫ জুন) আসারের নামাজের পর বৃহস্পতিবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাফন করা হবে। 

গত ১২ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহির নিহত হন। স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow