নিজ ভূখণ্ডে ফরাসি সেনা নিহতের পর যে প্রতিশ্রুতি দিল ইরাক
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে এক ফরাসি সেনা নিহত হওয়ার পর ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপের সময় সুদানি ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করে এ বার্তা দেন।
এ সময় তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে হামলার ঘটনায় একটি তদন্তও পরিচালনা করা হবে বলে তিনি জানান। উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিও মাক্রোঁর সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। ইরাকি সরকারকে আইনবহির্ভূত গোষ্ঠীগুলোর ওপর সীমা আরোপেরও আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে গেল বৃহস্পতিবার অঞ্চলটিতে হামলায় এক ফরাসি সেনা নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। হামলাটির দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইরাকের ইসলামি প্রতিরোধ নামে সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট।