নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনয়জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং করা কিছু ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। জানিয়েছেন আজকাল কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন। আরও পড়ুন দ্বিতীয় দফায় আগুন থেকে পরিবারসহ যেভাবে প্রাণে বাঁচেন রাহুল আনন্দ দুই যুগের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে একই টেলিভিশন অনুষ্ঠানে আবারও হাজির হন শাকিব খান। সেখানে চলচ্চিত্রজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়েও কথা বলেন তিনি। একপর্যায়ে জীবনে কোনো ভুল করেছেন কি না- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, জীবনে তিনি অনেক ভুল করেছেন। শাকিব খান বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’ এসব ভুল কেন হয়েছিল? জানতে চাইলে শাকিব বলেন, ‘ওই যে, কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনয়জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং করা কিছু ভুল নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। জানিয়েছেন আজকাল কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন।

দুই যুগের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে একই টেলিভিশন অনুষ্ঠানে আবারও হাজির হন শাকিব খান। সেখানে চলচ্চিত্রজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়েও কথা বলেন তিনি। একপর্যায়ে জীবনে কোনো ভুল করেছেন কি না- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, জীবনে তিনি অনেক ভুল করেছেন।

শাকিব খান বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’

এসব ভুল কেন হয়েছিল? জানতে চাইলে শাকিব বলেন, ‘ওই যে, কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’

অতীতের সেই ভুলগুলো নিয়ে এখনো কখনো কখনো ভাবেন শাকিব। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় এসব বিষয় তাকে কষ্ট দেয় বলেও জানান তিনি।

অভিনেতার ভাষায়, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না, আর সম্ভাবনাও নেই।’

আলাপচারিতার একপর্যায়ে শাকিবের ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে জানতে চাইলে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’

তাদের সঙ্গে দেখা হলে কোনো পরামর্শ দেন কি না- এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, মাঝে মাঝে তাদের সতর্ক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটি নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।

এসব অতিরঞ্জিত প্রচারের কারণে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলেও জানান এই অভিনেতা।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। একই সঙ্গে জীবনের বাকি সময়টা আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান বলেও জানিয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়ক।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow