নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইসমাইল

চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত দেখানোয় চরম ভোগান্তিতে পড়েছেন এক কৃষক। ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৭)। তিনি চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের মৃত আলি হোসেনের ছেলে। জানা গেছে, প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান যে, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন।  তারা জানান, ‘তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত।’ বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও এখনো তিনি জীবিত হতে পারেননি। ফলে জীবিত থেকেও নিজেকে জীবিত প্রমাণ করতে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে তাকে। চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলীমুদ্দিন জানান, ‘বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় অনুমোদন পেলেই ডাটাবেজে তাকে জীবিত দেখানো সম্ভব হবে।’  চরফ্যাশ

নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইসমাইল

চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত দেখানোয় চরম ভোগান্তিতে পড়েছেন এক কৃষক। ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি।

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৭)। তিনি চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের মৃত আলি হোসেনের ছেলে।

জানা গেছে, প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান যে, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। 

তারা জানান, ‘তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত।’ বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও এখনো তিনি জীবিত হতে পারেননি। ফলে জীবিত থেকেও নিজেকে জীবিত প্রমাণ করতে বারবার নির্বাচন অফিসে যেতে হচ্ছে তাকে।

চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলীমুদ্দিন জানান, ‘বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় অনুমোদন পেলেই ডাটাবেজে তাকে জীবিত দেখানো সম্ভব হবে।’ 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow