নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ভারতের জয়পুরে প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে একাধিকবার চড় মারার ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জয়পুরের শহীদ স্মারকে আয়োজিত এ বিক্ষোভে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমর্থকদের কাঁধে চড়ে জনতার মধ্যে দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে আঘাত করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিজিৎ দিপকের সমর্থকেরা অভিযুক্ত যুবকদের ধরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিক্ষোভকারীরা পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। তারা দুর্নীতির বিরুদ্ধেও স্লোগান দেন এবং নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ভারতের জয়পুরে প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে একাধিকবার চড় মারার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জয়পুরের শহীদ স্মারকে আয়োজিত এ বিক্ষোভে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমর্থকদের কাঁধে চড়ে জনতার মধ্যে দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে আঘাত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিজিৎ দিপকের সমর্থকেরা অভিযুক্ত যুবকদের ধরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিক্ষোভকারীরা পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। তারা দুর্নীতির বিরুদ্ধেও স্লোগান দেন এবং নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow