নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে আমরা সবসময়ই দেখি আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস রূপে। কিন্তু তার ব্যক্তিগত জীবনে এমন এক সময় ছিল, যা ছিল বেশ অন্ধকার ও কঠিন। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি সেই অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে ভাগ করে নিয়েছেন। কোভিড লকডাউনের সময় এক গভীর মানসিক আঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সেই কঠিন পরিস্থিতি সামাল দিতে গিয়েই ধীরে ধীরে তিনি মদপানের দিকে ঝুঁকে পড়েন। যদিও সাধারণত তিনি খুব একটা মদ্যপান করেন না, তবে সেই সময় প্রায় প্রতিদিনই মদের আশ্রয় নিতেন। জাহ্নবী জানান, তিনি নিজেকে পুরোপুরি আসক্ত বলতে চান না, কিন্তু এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হয়েছিল। তার মনে হতো, স্বাভাবিক থাকতে হলে তাকে নেশাগ্রস্ত হতে হবে। জীবনের ব্যক্তিগত কষ্ট থেকে পালাতেই তিনি মদের মধ্যে সাময়িক শান্তি খুঁজতেন। তবে বেশি দিন এই অবস্থায় থাকেননি তিনি। খুব দ্রুতই বুঝতে পারেন এর নেতিবাচক প্রভাব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে অস্বস্তি অনুভব করতেন, তা তার কাছে অসহ্য হয়ে উঠতে থাকে। এমনকি নিজের শরীরের গন্ধেও পরিবর্তন টের পান তিনি। তিনি বলেন, সেই গন্ধ তাকে এমন একজন মানুষের কথা মনে করিয়ে দিত, যাকে তিনি একসময় ভালোবাসতেন

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে আমরা সবসময়ই দেখি আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস রূপে। কিন্তু তার ব্যক্তিগত জীবনে এমন এক সময় ছিল, যা ছিল বেশ অন্ধকার ও কঠিন। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি সেই অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে ভাগ করে নিয়েছেন।

কোভিড লকডাউনের সময় এক গভীর মানসিক আঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সেই কঠিন পরিস্থিতি সামাল দিতে গিয়েই ধীরে ধীরে তিনি মদপানের দিকে ঝুঁকে পড়েন। যদিও সাধারণত তিনি খুব একটা মদ্যপান করেন না, তবে সেই সময় প্রায় প্রতিদিনই মদের আশ্রয় নিতেন।

জাহ্নবী জানান, তিনি নিজেকে পুরোপুরি আসক্ত বলতে চান না, কিন্তু এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি হয়েছিল। তার মনে হতো, স্বাভাবিক থাকতে হলে তাকে নেশাগ্রস্ত হতে হবে। জীবনের ব্যক্তিগত কষ্ট থেকে পালাতেই তিনি মদের মধ্যে সাময়িক শান্তি খুঁজতেন।

তবে বেশি দিন এই অবস্থায় থাকেননি তিনি। খুব দ্রুতই বুঝতে পারেন এর নেতিবাচক প্রভাব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে অস্বস্তি অনুভব করতেন, তা তার কাছে অসহ্য হয়ে উঠতে থাকে। এমনকি নিজের শরীরের গন্ধেও পরিবর্তন টের পান তিনি।

তিনি বলেন, সেই গন্ধ তাকে এমন একজন মানুষের কথা মনে করিয়ে দিত, যাকে তিনি একসময় ভালোবাসতেন এবং যিনি নিজেও মদপানের নেশায় আসক্ত ছিলেন। সেই অনুভূতিটাই যেন তার কাছে সতর্কবার্তা হয়ে দাঁড়ায়—যে দিনটা ভালো যাবে না।

জাহ্নবী কাপুর বলেন, সেই চরম বাস্তবতা থেকেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। এরপর টানা দেড় বছর তিনি মদের গ্লাস ছুঁয়েও দেখেননি। বর্তমানে তিনি মদপানের নেশা থেকে মুক্তির বিষয়ে সচেতনতা প্রচার করছেন। একটি মানসিক স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। নেশার কবলে না পড়ে নিজের শরীরের কথা শোনা উচিত বলে জানান অভিনেত্রী।

জাহ্নবীর অকপট স্বীকারোক্তি ইতিবাচক সাড়া ফেলেছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। গ্ল্যামার জগতের বাইরেও যে তারকাদের লড়তে হয়, জাহ্নবীর কাপুরের জীবনে ঘটে যাওয়া ঘটনাই তারই প্রমাণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow