নিজের নামে নামকরণের তৎপরতা বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ে শাহে আলমের চিঠি

নিজের নির্বাচনী এলাকায় নতুন করে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের নামে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  গত ১ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক অফিসিয়াল চিঠিতে তিনি এ অনুরোধ জানান।  চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া-২ (শিবগঞ্জ ও মোকামতলা) নির্বাচনী এলাকার অন্তর্গত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে নাম পরিবর্তন করে তার নামে করার প্রস্তাব করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।  তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের জমি ও অর্থায়নে তিনি ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে তার নামে কোনো প্রস্তাব পাঠানো হলে তা যেন অনুমোদন না করা হয়।  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে এ পর্যন্ত প্রতিষ্ঠিত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো হলো, ১. মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত ১৯৯৭) ২. বেতগাড়ী মীরবাড়ী সরকারি এতিমখানা (স্থাপিত ২০০

নিজের নামে নামকরণের তৎপরতা বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ে শাহে আলমের চিঠি
নিজের নির্বাচনী এলাকায় নতুন করে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের নামে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  গত ১ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক অফিসিয়াল চিঠিতে তিনি এ অনুরোধ জানান।  চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া-২ (শিবগঞ্জ ও মোকামতলা) নির্বাচনী এলাকার অন্তর্গত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে নাম পরিবর্তন করে তার নামে করার প্রস্তাব করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।  তিনি জানান, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের জমি ও অর্থায়নে তিনি ইতোমধ্যেই ১০টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের বাইরে নতুন করে তার নামে কোনো প্রস্তাব পাঠানো হলে তা যেন অনুমোদন না করা হয়।  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে এ পর্যন্ত প্রতিষ্ঠিত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো হলো, ১. মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত ১৯৯৭) ২. বেতগাড়ী মীরবাড়ী সরকারি এতিমখানা (স্থাপিত ২০০৪) ৩. বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় (স্থাপিত ২০০১) ৪. বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় (স্থাপিত ২০০৪) ৫. তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্থাপিত ২০১২) ৬. বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (স্থাপিত ২০১৩) ৭. বেতগাড়ি মীর মাহাতাব-শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা (স্থাপিত ২০২৩) ৮. মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় (স্থাপিত ২০২৩) ৯. কিচক মীর শাহে আলম কলেজ (স্থাপিত ২০২৩) ১০. বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউট (স্থাপিত ২০১৩)  স্মারক নং-৪৭,০০,০০০০,০০১,২৫,২০২৬-৫২০ সংবলিত এ চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কাছেও পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow