নিজের পোষা গরুর আঘাতে প্রাণ গেলো মালিকের

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর আঘাতে মো. কালাম মিয়া (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. কালাম মিয়া ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে কালাম মিয়া প্রতিদিনের মতো মাঠ থেকে তার পোষা গরু আনতে যান। এ সময় গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায় গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের গৃহপালিত গরুর আঘাতে কালাম মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মাহিদুল ইসলাম/কেএইচকে/জেআইএম

নিজের পোষা গরুর আঘাতে প্রাণ গেলো মালিকের

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর আঘাতে মো. কালাম মিয়া (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. কালাম মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে কালাম মিয়া প্রতিদিনের মতো মাঠ থেকে তার পোষা গরু আনতে যান। এ সময় গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায় গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের গৃহপালিত গরুর আঘাতে কালাম মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

মাহিদুল ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow