নিজের সম্মান ও যুক্তির প্রশ্নে আপসহীন অনির্বাণ

টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন বনাম অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য—এই সংঘাত আর শুধু শিল্পী বনাম সংগঠনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা ছুঁয়ে ফেলেছে আত্মসম্মান, ন্যায়বোধ আর ব্যক্তিগত অবস্থানের প্রশ্ন। দীর্ঘদিনের ‘অলিখিত নিষেধাজ্ঞা’ কাটাতে যখন সুপারস্টার দেব বড় ভাই ও সহকর্মীর ভূমিকায় হাতজোড় করে ক্ষমার আবেদন জানালেন, তখনো নতি স্বীকার করলেন না অনির্বাণ। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—সম্মান আর যুক্তির প্রশ্নে তিনি আপস করবেন না এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার হয়ে দেবের ক্ষমা চাওয়ার বিষয়ে অনির্বাণ নিজের অবস্থান বেশ খোলাসা করেছেন।  প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দেবের প্রতি কৃতজ্ঞ। শুধু দেব কেন? রাজদা (পরিচালক রাজ চক্রবর্তী), বুম্বাদাও (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বলেছেন। তারা যে কথাটা বলেছেন সেটা আমার প্রতি স্নেহ বা ভালোবাসা থেকেই বলেছেন, এবং আমার ভালো চেয়েই বলেছেন। তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তবে ক্ষমার প্রসঙ্গে নিজের আপত্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ তখনই চায় যখন সে অন্যায় করে। আমি তাদের প্রত্যেককেই বলব, তারা যেন আমা

নিজের সম্মান ও যুক্তির প্রশ্নে আপসহীন অনির্বাণ

টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন বনাম অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য—এই সংঘাত আর শুধু শিল্পী বনাম সংগঠনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা ছুঁয়ে ফেলেছে আত্মসম্মান, ন্যায়বোধ আর ব্যক্তিগত অবস্থানের প্রশ্ন। দীর্ঘদিনের ‘অলিখিত নিষেধাজ্ঞা’ কাটাতে যখন সুপারস্টার দেব বড় ভাই ও সহকর্মীর ভূমিকায় হাতজোড় করে ক্ষমার আবেদন জানালেন, তখনো নতি স্বীকার করলেন না অনির্বাণ। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—সম্মান আর যুক্তির প্রশ্নে তিনি আপস করবেন না এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার হয়ে দেবের ক্ষমা চাওয়ার বিষয়ে অনির্বাণ নিজের অবস্থান বেশ খোলাসা করেছেন। 

প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দেবের প্রতি কৃতজ্ঞ। শুধু দেব কেন? রাজদা (পরিচালক রাজ চক্রবর্তী), বুম্বাদাও (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বলেছেন। তারা যে কথাটা বলেছেন সেটা আমার প্রতি স্নেহ বা ভালোবাসা থেকেই বলেছেন, এবং আমার ভালো চেয়েই বলেছেন। তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

তবে ক্ষমার প্রসঙ্গে নিজের আপত্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ তখনই চায় যখন সে অন্যায় করে। আমি তাদের প্রত্যেককেই বলব, তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়। সমস্যাটা নিয়ে আলোচনা হতে পারে, তাতে আমিও শামিল হতে পারি। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড়।’

‘আমি পৃথিবীতে অনেক মানুষের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তখনই চেয়েছি যখন বুঝেছি সেখানে আমার অন্যায় আছে। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা?’

প্রসঙ্গত, গত বছরের এক ঘটনার জেরে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের বিরোধ তুঙ্গে ওঠে। এরপর থেকেই ফেডারেশনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। চলতি বছরের জানুয়ারিতে এক স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করেন। 

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি দেখার অনুরোধ জানান দেব। তিনি বলেছিলেন, ‘অনির্বাণ ভালো অভিনেতা ও কাজ করুক। ওর হয়ে যদি ক্ষমা চাইতে হয়, আমি চেয়ে নিচ্ছি।’

তবে সেই ক্ষমা চাওয়াকে সহজভাবে নিলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনির্বাণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow