নিভৃত নির্জনে এবং পুতুল বিয়ে

নিভৃত নির্জনে সংযমের এই শুভ দিনপুণ্য হবে জমা,প্রভুর কাছে হাতটি তোলচাইলে পাবে ক্ষমা। সেহরি খেয়ে নিয়ত করশান্তি আসুক মনে,খোদাকে আজ ডাক কেবলনিভৃত নির্জনে। হিংসা বিভেদ ছুড়বে দূরেশুদ্ধ হবে পরান,আখেরাতের মুক্তি দেবেপবিত্র রমজান। **** পুতুল বিয়ে ছোট্ট হাঁড়ি ছোট্ট কুঁড়িরঙিন নতুন শাড়ি,বর-কনে পিঁড়িতে বসাজমবে খেলার বাড়ি। মাটির ছোট উনুন গড়েরাঁধছি কাদা মাটি,পুতুল-খুকির বিয়ে হবেবিছিয়ে শীতল পাটি। সাথীরা সব আসবে ছুটেজুড়বে খুশির মেলা,সারাবেলা মোদের ঘরেপুতুল পুতুল খেলা। এসইউ

নিভৃত নির্জনে এবং পুতুল বিয়ে

নিভৃত নির্জনে

সংযমের এই শুভ দিন
পুণ্য হবে জমা,
প্রভুর কাছে হাতটি তোল
চাইলে পাবে ক্ষমা।

সেহরি খেয়ে নিয়ত কর
শান্তি আসুক মনে,
খোদাকে আজ ডাক কেবল
নিভৃত নির্জনে।

হিংসা বিভেদ ছুড়বে দূরে
শুদ্ধ হবে পরান,
আখেরাতের মুক্তি দেবে
পবিত্র রমজান।

****

পুতুল বিয়ে

ছোট্ট হাঁড়ি ছোট্ট কুঁড়ি
রঙিন নতুন শাড়ি,
বর-কনে পিঁড়িতে বসা
জমবে খেলার বাড়ি।

মাটির ছোট উনুন গড়ে
রাঁধছি কাদা মাটি,
পুতুল-খুকির বিয়ে হবে
বিছিয়ে শীতল পাটি।

সাথীরা সব আসবে ছুটে
জুড়বে খুশির মেলা,
সারাবেলা মোদের ঘরে
পুতুল পুতুল খেলা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow