নিম্নআয়ের মানুষদের জন্য কেনা হচ্ছে ৩ কোটি লিটার ভোজ্যতেল
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে প্রথম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার (১১ মার্চ)। এ বৈঠকে তিন কোটি ১০ লাখ ৩২ হাজার লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দেওয়া হতে পারে। নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের জন্য তেল কেনার এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের প্রথম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাইস ব্রান তেল ও পাম তেল কেনার প্রস্তাব নিয়ে যাবে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল ও ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পাম অয়েল রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ তেল কেনার উদ্যোগ নিয়েছে। মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। টিসিবির মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনসহ সারাদেশে প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে এই তেল কেনা হবে। চারটি লটে ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে প্রথম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার (১১ মার্চ)। এ বৈঠকে তিন কোটি ১০ লাখ ৩২ হাজার লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দেওয়া হতে পারে। নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহের জন্য তেল কেনার এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের প্রথম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাইস ব্রান তেল ও পাম তেল কেনার প্রস্তাব নিয়ে যাবে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল ও ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পাম অয়েল রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ তেল কেনার উদ্যোগ নিয়েছে। মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। টিসিবির মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনসহ সারাদেশে প্রায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে এই তেল কেনা হবে।
চারটি লটে ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন চাওয়া হবে। অপর একটি প্রস্তাবে পাঁচটি লটে ১ কোটি লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন চাওয়া হবে। এছাড়া ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম ওয়েল কেনার পৃথক প্রস্তাব নিয়ে যাবে
সূত্রটি জানিয়েছে, টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫ কোটি ৭৫ লাখ লিটার তেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে এবং আরও ৮ কোটি ২ লাখ ২৫ হাজার লিটারের জন্য নোটিশ অব অ্যাওয়ার্ড (এনওসি) জারি করা হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, টিসিবির মাধ্যমে বিক্রির লক্ষ্যে আগামীকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাবে চারটি লটে ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন চাওয়া হবে। অপর একটি প্রস্তাবে পাঁচটি লটে ১ কোটি লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন চাওয়া হবে। এছাড়া ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম ওয়েল কেনার পৃথক প্রস্তাব নিয়ে যাবে বাণিজ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন
কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা
জানা গেছে, ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম তেল আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে কেনা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এই তেল কেনা হবে। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়া থেকে ২ লিটারের পেট বোতলে তেল সরবরাহ করবে। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর পর্যন্ত পৌঁছুতে প্রতি লিটার তেলের দরপ্রস্তাব করা হয়েছে ১.১৩৭ মার্কিন ডলার।
এই দাম অনুযায়ী ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম তেল কিনতে মোট ব্যয় দাঁড়াবে ১ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৩৮৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮১ কোটি ২৯ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩৫ টাকা হিসাবে)।
টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখতে নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে ভোজ্যতেল আমদানি করা হচ্ছে। তার অংশ হিসেবেই এই তেল কেনা হচ্ছে
সরকারি প্রাক্কলন অনুযায়ী প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছিল ১.১৪৪ ডলার। নির্বাচিত প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর সেই প্রাক্কলনের চেয়ে প্রতি লিটারে ০.০০৭ ডলার কম।
প্রস্তাবিত দর অনুযায়ী- শুল্ক, ভ্যাট, বিমা, পরিবহনসহ সব খরচ মিলিয়ে টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার তেলের ব্যয় পড়বে ১৬৫ টাকা ৩০ পয়সা। টিসিবির বাজার তথ্য অনুযায়ী, বর্তমানে স্থানীয় বাজারে বোতলজাত পরিশোধিত পাম তেলের গড় খুচরা মূল্য ১৮০ টাকা প্রতি লিটার। অর্থাৎ, প্রস্তাবিত ক্রয়মূল্য বাজারদরের তুলনায় প্রতি লিটারে প্রায় ১৪ টাকা ৭০ পয়সা কম।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তারা জাগো নিউজকে জানান, টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখতে নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে ভোজ্যতেল আমদানি করা হচ্ছে। তার অংশ হিসেবেই এই তেল কেনা হচ্ছে।
এদিকে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভোজ্যতেল কেনার প্রস্তাবের পাশাপাশি বুধবারের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (৩য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি প্যাকেজের দ্বিতীয় ভেরিফিকেশনের প্রস্তাব নিয়ে আসা হতে পারে।
এছাড়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (ইজিসিবি) নির্মিত গ্যাসভিত্তিক সিদ্ধিরগঞ্জ ২০১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব নিয়ে আসা হতে পারে।
এমএএস/এমকেআর
What's Your Reaction?