নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহমেদ নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। একইসঙ্গে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুক্তির দাবি জানান তারা। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পায়রা চত্বরে সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মেহেদী হাসান রাজুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মজলিসের জেলা সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক স্বাধীন আহমেদ, ছাত্রনেতা এইচএম নাঈম মাহমুদ প্রমুখ। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় না এনে উল্টো জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের গ্রেফতার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, শনিবার (৭ মার্চ) শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য নিরব আহমেদ নিহত হন। এ ঘটনার

নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহমেদ নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। একইসঙ্গে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুক্তির দাবি জানান তারা।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পায়রা চত্বরে সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মেহেদী হাসান রাজুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মজলিসের জেলা সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক স্বাধীন আহমেদ, ছাত্রনেতা এইচএম নাঈম মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় না এনে উল্টো জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের গ্রেফতার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে।

তারা বলেন, শনিবার (৭ মার্চ) শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য নিরব আহমেদ নিহত হন। এ ঘটনার পর রাতে শহরে তিনটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে এবং আওয়ামী লীগ নেতা হারুণের তেল পাম্পে ভাঙচুর চালান। ওই ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই যোদ্ধাদের আটক করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন দাবি করছে, সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না।

মানববন্ধনে দ্রুত বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং জুলাই যোদ্ধা নিরব হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়।

গ্রেফতার ওই সাতজন হলেন ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসেল হুসাইন।

এম শাহাজান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow