নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে এসব জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলেও জানানো হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এবং চট্টগ্রাম। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কার্যক্র

নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে এসব জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এবং চট্টগ্রাম। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সম্ভাব্য নাশকতা ও বেআইনি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তা নিশ্চিত এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধে এসব এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, ২৩ জুন ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ঢাকাজুড়ে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow