‘নির্বাক সন্তানদের কণ্ঠস্বর’ হতে পোপের প্রতি ইরানি পরিবারের আহ্বান

যুদ্ধ শুরুর প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। সে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয়। স্কুল শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ লিও চতুর্দশ। খ্রিষ্টান পোপের এ প্রতিক্রিয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহতদের পরিবার। একই সঙ্গে পোপ লিও-কে তাদের ‘নির্বাক সন্তানদের কণ্ঠস্বর’ হওয়ার আহ্বান জানিয়েছে এই শোকাহত পরিবারগুলো। সোমবার (২০ এপ্রিল) এসব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। শোকাহত পরিবারগুলো এক চিঠিতে জানায়, তারা ওই হামলায় নিহত ১৬৮ শিশুর বাবা-মা। চিঠিতে বলা হয়, আজ আমরা আমাদের সন্তানের উষ্ণ দেহকে জড়িয়ে ধরার বদলে তাদের পোড়া ব্যাগ ও রক্তাক্ত খাতা বুকে আঁকড়ে ধরছি। তাদের একমাত্র ‘অপরাধ’ ছিল শ্রেণিকক্ষে হাসিমুখে থাকা। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ব যখন বিস্ফোরণের শব্দে তাদের কান্না শুনতে পায়নি তখন পোপের শান্তির আহ্বান তাদের জন্য কিছুটা সান্ত্বনা হয়ে আসে। তারা পোপের সহিংসতা ও যুদ্ধ কমানোর আহ্বানকে সাধুবাদ জা

‘নির্বাক সন্তানদের কণ্ঠস্বর’ হতে পোপের প্রতি ইরানি পরিবারের আহ্বান

যুদ্ধ শুরুর প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। সে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয়। স্কুল শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ লিও চতুর্দশ।

খ্রিষ্টান পোপের এ প্রতিক্রিয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহতদের পরিবার। একই সঙ্গে পোপ লিও-কে তাদের ‘নির্বাক সন্তানদের কণ্ঠস্বর’ হওয়ার আহ্বান জানিয়েছে এই শোকাহত পরিবারগুলো। সোমবার (২০ এপ্রিল) এসব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

শোকাহত পরিবারগুলো এক চিঠিতে জানায়, তারা ওই হামলায় নিহত ১৬৮ শিশুর বাবা-মা। চিঠিতে বলা হয়, আজ আমরা আমাদের সন্তানের উষ্ণ দেহকে জড়িয়ে ধরার বদলে তাদের পোড়া ব্যাগ ও রক্তাক্ত খাতা বুকে আঁকড়ে ধরছি। তাদের একমাত্র ‘অপরাধ’ ছিল শ্রেণিকক্ষে হাসিমুখে থাকা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ব যখন বিস্ফোরণের শব্দে তাদের কান্না শুনতে পায়নি তখন পোপের শান্তির আহ্বান তাদের জন্য কিছুটা সান্ত্বনা হয়ে আসে। তারা পোপের সহিংসতা ও যুদ্ধ কমানোর আহ্বানকে সাধুবাদ জানিয়ে বলেন, তার প্রতিটি বক্তব্য বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা করছে।

আরও পড়ুন>>
ঐক্য ও শান্তির বার্তা নিয়ে তুরস্ক-লেবানন সফরে যাচ্ছেন পোপ লিও

ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের

পরিবারগুলো পোপকে অনুরোধ জানায়, তিনি যেন তার প্রভাব ব্যবহার করে বিশ্বজুড়ে এমন পরিস্থিতি তৈরি করেন, যাতে আর কোনো বাবা-মাকে সন্তানের কবরের পাশে বসে শোকের আর্তনাদ করতে না হয়।

এই চিঠিটি ইসলামিক কালচার এন্ড কমিউনিকেশন অর্গানাইজেশন-এর মাধ্যমে পোপের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মিনাবের শারজাহ তায়্যিবাহ স্কুলে হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন ধর্মীয় নেতা, বিশেষ করে পোপ, এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং যুদ্ধ ও সহিংসতার তীব্র সমালোচনা করেন।

পোপ এ ধরনের যুদ্ধকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘যেসব নেতার হাত রক্তে রঞ্জিত, ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না।’

এ ঘটনার সূত্রপাত হয় যেভাবে তা হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে জেনেভাতে আলোচনা চলা অবস্থায় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।

এর প্রতিবাদে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। দীর্ঘ ৩৯ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। এর পরদিন ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।

১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow