নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে: ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত শেষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটায় তিনি ভোট দেন। ভোট দেওয়া শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো। তিনি বলেন, আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলাম। ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভা‌বে চল‌লে ৭০ শতাংশ ভোট কাস্টিং হ‌বে। তি‌নি আরও ব‌লেন, বাংলাদেশ জামায়াতি ইসলামি বিজয়ের আশা রাখে। সারাদেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত। জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে: ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত শেষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটায় তিনি ভোট দেন।

ভোট দেওয়া শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।

তিনি বলেন, আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলাম। ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভা‌বে চল‌লে ৭০ শতাংশ ভোট কাস্টিং হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, বাংলাদেশ জামায়াতি ইসলামি বিজয়ের আশা রাখে। সারাদেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow