নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে: সিইসি

নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষে নয় এবং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।  সিইসি জানান, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আনন্দ ও উৎসাহের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “নির্বাচন কেমন হচ্ছে তা আপনারাই বলবেন। আমরা কারও পক্ষে নই, আমরা নিরপেক্ষ।” অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়ভাবে বলেন, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা অতীতের বিষয়—এগুলোকে ইতিহাসের অংশ হিসেবেই দেখতে হবে। সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো সমস্যা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচনকে সঠিক গন্তব্যে পৌঁছানোই কমিশনের লক্ষ্য। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচ

নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে: সিইসি

নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষে নয় এবং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

সিইসি জানান, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আনন্দ ও উৎসাহের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “নির্বাচন কেমন হচ্ছে তা আপনারাই বলবেন। আমরা কারও পক্ষে নই, আমরা নিরপেক্ষ।” অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়ভাবে বলেন, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা অতীতের বিষয়—এগুলোকে ইতিহাসের অংশ হিসেবেই দেখতে হবে।

সিইসি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো সমস্যা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচনকে সঠিক গন্তব্যে পৌঁছানোই কমিশনের লক্ষ্য। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে অঙ্গীকারে কমিশন অটল রয়েছে।

তিনি পুনর্ব্যক্ত করেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করবে না এবং অতীতের কেন্দ্র দখল ও অনিয়মের সংস্কৃতি থেকে দেশকে বের করে আনাই তাদের উদ্দেশ্য।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সিইসি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ যেন কোনো পক্ষ না নেন এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নিরপেক্ষতা বজায় রেখেই কমিশন দায়িত্ব পালন করছে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow