নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে প্রস্তুত সেনাবাহিনী
নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে সে বিষয়ে চেষ্টা থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। এ বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে লে. কর্নেল নাজিম আহমেদ বলেন, গত ৩ দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে তিনটি অস্ত্রসহ ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচেষ্টা থাকবে যাতে এই নির্বাচন ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে। অস্ত্র উদ্ধারের বিষয়ে অধিনায়ক নাজিম আহমেদ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু ও মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ। এসময় তাদের আরেক সহযোগী স্বপন শেখ অভিযানের
নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে সে বিষয়ে চেষ্টা থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। এ বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে লে. কর্নেল নাজিম আহমেদ বলেন, গত ৩ দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে তিনটি অস্ত্রসহ ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচেষ্টা থাকবে যাতে এই নির্বাচন ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা না করতে পারে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে অধিনায়ক নাজিম আহমেদ বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু ও মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ।
এসময় তাদের আরেক সহযোগী স্বপন শেখ অভিযানের পূর্বেই পালিয়ে যান।
এসময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি. মি. পিস্তল, দুটি ৭.৬৫ মি. মি. পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ টি ৭.৬৫ মি. মি. পিস্তল অ্যামোনেশন, ৫টি ৬. ৩৫ মি. মি. পিস্তল এ্যামোনেশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮টি রামদা ও ৫টি সামুরাই উদ্ধার করা হয়।
গত ১৫ দিনে বসিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ৪টি ও পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটিসহ সর্বমোট ৫টি পিস্তল উদ্ধার করে। এছাড়াও পৃথক দুটি অভিযানে একবার ১০ হাজার ও আরেকবার ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লে. কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযানে গ্রেফতার বিভিন্ন আসামি থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে স্বপন অভিযানের আগেই পালিয়ে যান। স্বপন ও নাহিদ দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র বিক্রি করে। তাদের আস্তানায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের রাজনৈতিক দলের পরিচয় সম্পর্কে জানতে চাইলে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, রাজনৈতিক দল এবং পোস্টেড নেতা কি না আমরা নিশ্চিত না। কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে গ্রেফতার করিনি। গ্রেফতার করেছি সন্ত্রাসী হিসেবে, অস্ত্র বিক্রেতা, অস্ত্রধারী হিসেবে আমরা গ্রেফতার করেছি।
টিটি/এমআইএইচএস
What's Your Reaction?