নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতা, পাঁচজনের প্রাণহানি
জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারাদেশে পাঁচজনের প্রাণহানিসহ ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ৭০টি ঘটনা রয়েছে। গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত দেড় মাসে বিভিন্ন তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারি এক পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান। আরও পড়ুন১৭ মাসে ৯১.৭% সংঘাতে বিএনপি, ২০.৭% আ’লীগ, ৭.৭% জামায়াত জড়িত: টিআইবি পরিসংখ্যান অনুযায়ী, ঘটনার ধরন অনুযায়ী তালিকায় আরও রয়েছে—ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কাজে বাধা প্রদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ বা বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর একটি হামলার ঘটনা ঘটে। এমইউ/বিএ
জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারাদেশে পাঁচজনের প্রাণহানিসহ ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ‘অন্যান্য’ ক্যাটাগরিতে ৭০টি ঘটনা রয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত দেড় মাসে বিভিন্ন তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ সরকারি এক পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান।
আরও পড়ুন
১৭ মাসে ৯১.৭% সংঘাতে বিএনপি, ২০.৭% আ’লীগ, ৭.৭% জামায়াত জড়িত: টিআইবি
পরিসংখ্যান অনুযায়ী, ঘটনার ধরন অনুযায়ী তালিকায় আরও রয়েছে—ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কাজে বাধা প্রদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ বা বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর একটি হামলার ঘটনা ঘটে।
এমইউ/বিএ
What's Your Reaction?