নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা এড়াতে ইইউ পর্যবেক্ষকদের আহ্বান

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার জন্য দেশের সব দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকরা। একই সঙ্গে তারা যে কোনো নির্বাচনি বিরোধ আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ব্রিফিংয়ে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান টোমাস জেদকোভস্কি এ আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তাদের সমর্থকদের শান্ত রাখা এবং সহিংসতা পরিহার করা। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন-পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসময় দায়িত্বশীল আচরণ অপরিহার্য। টোমাস জেদকোভস্কি আরও বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচনি বিরোধগুলো স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি হয়। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ, নাগরিক চেতনা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পর্যবেক্ষকদের মুগ্ধ করেছে। পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক দিনে তারা রাষ্ট্রী

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা এড়াতে ইইউ পর্যবেক্ষকদের আহ্বান

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার জন্য দেশের সব দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকরা। একই সঙ্গে তারা যে কোনো নির্বাচনি বিরোধ আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ব্রিফিংয়ে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান টোমাস জেদকোভস্কি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত তাদের সমর্থকদের শান্ত রাখা এবং সহিংসতা পরিহার করা। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন-পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসময় দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

টোমাস জেদকোভস্কি আরও বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচনি বিরোধগুলো স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি হয়।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ, নাগরিক চেতনা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পর্যবেক্ষকদের মুগ্ধ করেছে।

পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক দিনে তারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় নির্বাচন আয়োজন, আইনি কাঠামোর সংস্কার ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ইতিবাচক অগ্রগতির বিষয় উঠে এসেছে।

টোমাস জেদকোভস্কি বলেন, দেশের সাম্প্রতিক অগ্রগতি ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন সংসদ ও সরকারকে অনুমোদিত সংস্কারগুলো বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। পাশাপাশি ধর্ম, জাতিসত্তা ও পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে বাংলাদেশের জনগণের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন টোমাস জেদকোভস্কি।

জেপিআই/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow