নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন

নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ, কোনো সতর্কতা অথবা যে কোনো তথ্য জানাতে নির্বাচন বন্ধু ‘হটলাইন ৩৩৩’ উদ্বোধন করা হয়েছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা জানিয়ে এই নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, বিভিন্ন নির্বাচনি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ২৫ হাজার ৭০০ বডি-ওর্ন ক্যামেরা স্থাপনের প্রস্তুতিও শেষ হয়েছে। শফিকুল আলম বলেন, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। এমইউ/এমএমকে

নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন

নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ, কোনো সতর্কতা অথবা যে কোনো তথ্য জানাতে নির্বাচন বন্ধু ‘হটলাইন ৩৩৩’ উদ্বোধন করা হয়েছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা জানিয়ে এই নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, বিভিন্ন নির্বাচনি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ২৫ হাজার ৭০০ বডি-ওর্ন ক্যামেরা স্থাপনের প্রস্তুতিও শেষ হয়েছে।

শফিকুল আলম বলেন, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠকে।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow