নির্বাচনি ছুটিতে পরিবারের সঙ্গে আড্ডার জন্য মজাদার ঝাল চিকেন ফ্রাই

দেশের জাতীয় নির্বাচন উপলক্ষে চলছে সাধারণ ছুটি। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর এখন বিশেষ সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে মুহূর্তকে আরও উৎসবমুখর করে তুলতে পারে মজাদার ঝাল চিকেন ফ্রাই। ঝাল-মসলাদার, মুচমুচে আর ভেতরে নরম স্বাদের এই পদটি টেবিলে এলে মুহূর্তেই জমে উঠবে পরিবেশ। চায়ের আড্ডা হোক বা সন্ধ্যার নাস্তা, এই ডিশটি সব বয়সের মানুষের মন জিতে নেবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঝাল চিকেন ফ্রাই তৈরি করবেন- উপকরণ১. মুরগির টুকরা দেড় কেজি (চামড়াসহ হলে ভালো)২. রসুন গুঁড়া ১ টেবিল চামচ ৩. লাল মরিচ গুঁড়া আধা টেবিল চামচ৪. গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ ৫. এলাচ গুঁড়া আধা চা চামচ ৬. শুকনা লাল মরিচ ক্র্যাস্ট আধা টেবিল চামচ ৭. আদা গুঁড়া আধা চা চামচ৮. পাপরিকা গুঁড়া আধা টেবিল চামচ ৯. মাস্টার্ড পেস্ট ১ চা চামচ ১০. টমেটো হট সস ২ টেবিল চামচ ১১. ডিম ২টি১২. ময়দা আধা কাপ ১৩. চালের গুঁড়া আধা কাপ১৪. লবণ স্বাদমতো১৫. সাগুদানা আধা কাপ ১৬. তেল প্রয়োজনমতো প্রস্তুত প্রণালি একটি বড় বাটিতে মুরগির টুকরাগুলো নিন। এর মধ্যে রসুন গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ, এলাচ গুঁড়া, শুকনা লাল মরিচ ক্র্যাস্ট, আদা গুঁড়া, পাপরিকা,মাস্টার্ড পেস

নির্বাচনি ছুটিতে পরিবারের সঙ্গে আড্ডার জন্য মজাদার ঝাল চিকেন ফ্রাই

দেশের জাতীয় নির্বাচন উপলক্ষে চলছে সাধারণ ছুটি। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর এখন বিশেষ সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে মুহূর্তকে আরও উৎসবমুখর করে তুলতে পারে মজাদার ঝাল চিকেন ফ্রাই। ঝাল-মসলাদার, মুচমুচে আর ভেতরে নরম স্বাদের এই পদটি টেবিলে এলে মুহূর্তেই জমে উঠবে পরিবেশ। চায়ের আড্ডা হোক বা সন্ধ্যার নাস্তা, এই ডিশটি সব বয়সের মানুষের মন জিতে নেবে।

cft

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঝাল চিকেন ফ্রাই তৈরি করবেন-

উপকরণ
১. মুরগির টুকরা দেড় কেজি (চামড়াসহ হলে ভালো)
২. রসুন গুঁড়া ১ টেবিল চামচ
৩. লাল মরিচ গুঁড়া আধা টেবিল চামচ
৪. গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. শুকনা লাল মরিচ ক্র্যাস্ট আধা টেবিল চামচ
৭. আদা গুঁড়া আধা চা চামচ
৮. পাপরিকা গুঁড়া আধা টেবিল চামচ
৯. মাস্টার্ড পেস্ট ১ চা চামচ
১০. টমেটো হট সস ২ টেবিল চামচ
১১. ডিম ২টি
১২. ময়দা আধা কাপ
১৩. চালের গুঁড়া আধা কাপ
১৪. লবণ স্বাদমতো
১৫. সাগুদানা আধা কাপ
১৬. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি
একটি বড় বাটিতে মুরগির টুকরাগুলো নিন। এর মধ্যে রসুন গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ, এলাচ গুঁড়া, শুকনা লাল মরিচ ক্র্যাস্ট, আদা গুঁড়া, পাপরিকা,মাস্টার্ড পেস্ট, টমেটো হট সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর বাটি ঢেকে কমপক্ষে এক ঘণ্টা মেরিনেট হতে দিন, যাতে মসলার স্বাদ মাংসের মধ্যে পুরোপুরি ঢুকে যায়।

মেরিনেশন শেষ হলে এতে ডিম, ময়দা, চালের গুঁড়া ও ভেজানো সাগু যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যেন মুরগির প্রতিটি টুকরো সুন্দরভাবে কোটিং হয়।

একটি কড়াইয়ে তেল গরম করুন, তবে তাপমাত্রা রাখুন মাঝারি। অল্প আঁচে চিকেনগুলো ডিপ ফ্রাই করুন। ধীরে ধীরে ভাজলে বাইরের অংশ হবে সোনালি ও মচমচে, আর ভেতরের অংশ থাকবে নরম ও রসাল। ভাজা হয়ে গেলে চিকেনগুলো নামিয়ে সস বা পছন্দের ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:
অতিথি আপ্যায়নে রাখুন মুরগি মাংসের সাদা ভুনা 
রুইয়ের মাথায় আলু চচ্চড়ি বানাবেন যেভাবে 

এসএকেওয়াই/ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow