নির্বাচনি পথসভায় খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনি পথসভায় অংশ নেওয়া লোকজনদের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার অভিযোগে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ এ শোকজ নোটিশ দেন। নোটিশে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় জয়পুরহাটে সংশ্লিষ্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী এলাকার বাড়ির উঠানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। এ সময় তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না সম্পন্ন হয় এবং আরও দুটি বড় পাতিলে রান্নার প্রস্তুতি চলছিল। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা ঘটনাস্থলে গেলে রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারে, জয়পুরহাট-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারীর একটি নির্বাচনি পথসভা রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থল থেকে রান্না করা

নির্বাচনি পথসভায় খিচুড়ির আয়োজন, বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনি পথসভায় অংশ নেওয়া লোকজনদের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার অভিযোগে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ এ শোকজ নোটিশ দেন।

নোটিশে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় জয়পুরহাটে সংশ্লিষ্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী এলাকার বাড়ির উঠানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। এ সময় তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না সম্পন্ন হয় এবং আরও দুটি বড় পাতিলে রান্নার প্রস্তুতি চলছিল। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা ঘটনাস্থলে গেলে রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারে, জয়পুরহাট-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী আব্দুল বারীর একটি নির্বাচনি পথসভা রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল।

ঘটনাস্থল থেকে রান্না করা তিনটি বড় পাতিল খিচুড়ি এবং অব্যবহৃত চাল, ডাল, তেলসহ বিভিন্ন রান্নার উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত খিচুড়ি ও অন্যান্য উপকরণ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

নোটিশে আরও বলা হয়, নির্বাচনি সময়ে এ ধরনের খাবারের আয়োজন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিএনপির প্রার্থী আব্দুল বারী শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খিচুড়ি রান্নার বিষয়টি জানতেন না। কেউ তাকে বিতর্কিত করার জন্য এমন কাজ করে থাকতে পারে।

এদিকে নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা না দিলে প্রার্থীর বিরুদ্ধে একতরফা আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মাহফুজ রহমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow