নির্বাচনী দায়িত্বে থাকছেন না গতবারের পুলিশ সদস্যরা : আইজিপি
গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্বে থাকার বিষয়ে তিনি বলেন, গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এই নির্বাচনে পুলিশ নিজের হারানো ইমেজ ফিরিয়ে আনবে। বড় সহিংসতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি সক্ষম। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স- এই ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। পুলিশের মহাপরিদর্শক বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্
গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে।
পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্বে থাকার বিষয়ে তিনি বলেন, গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। এই নির্বাচনে পুলিশ নিজের হারানো ইমেজ ফিরিয়ে আনবে। বড় সহিংসতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি সক্ষম।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স- এই ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
সহিংসতার কথা উল্লেখ করে বাহারুল আলম বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।
এ ছাড়া তিনি বলেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি।
What's Your Reaction?