নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সকল রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে কমিশন স্পষ্টীকরণ করেছে। এতে উল্লেখ করা হয়, আনুভূমিক (Horizontal) কিংবা উলম্ব (Vertical)—যে কোনোভাবে ব্যবহৃত ব্যানারের মাপ অনধিক ১০ (দশ) ফুট × ৪ (চার) ফুট হতে হবে। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সকল রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে কমিশন স্পষ্টীকরণ করেছে। এতে উল্লেখ করা হয়, আনুভূমিক (Horizontal) কিংবা উলম্ব (Vertical)—যে কোনোভাবে ব্যবহৃত ব্যানারের মাপ অনধিক ১০ (দশ) ফুট × ৪ (চার) ফুট হতে হবে।

উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow