নির্বাচনী প্রচারে মালদ্বীপ বিএনপির নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে এসে প্রচারে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। প্রচারের পাশাপাশি তারা আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রার্থীদের। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে সে দেশে থাকা প্রবাসী নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল প্রচারের কাজে অংশ নিতে দেশে এসেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক মো. হালিম প্রমুখ। নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে মালদ্বীপ প্রবাসী বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সক্রিয়ভাবে কাজ করবেন। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রবাসী বিএনপির নেতাকর্মীরা আশা

নির্বাচনী প্রচারে মালদ্বীপ বিএনপির নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে এসে প্রচারে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। প্রচারের পাশাপাশি তারা আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রার্থীদের।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে সে দেশে থাকা প্রবাসী নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল প্রচারের কাজে অংশ নিতে দেশে এসেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।

নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক মো. হালিম প্রমুখ।

নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে মালদ্বীপ প্রবাসী বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রবাসী বিএনপির নেতাকর্মীরা আশাবাদী, দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে সবাই অংশগ্রহণ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow