নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ প্রশ্নে যা বললেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভিন্স করাই ছিল তাদের প্রকৃত ‘ইঞ্জিনিয়ারিং’, এবং এতে তারা সফল হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’। ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা—সেটাতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি।” দেশ পরিচালনার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে, যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধা তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ বিএনপিকে বিজয়ী করেছে এবং এই বিজয় কোনো একক দলের নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের বিজয়। তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভিন্স করাই ছিল তাদের প্রকৃত ‘ইঞ্জিনিয়ারিং’, এবং এতে তারা সফল হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’। ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা—সেটাতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি।”
দেশ পরিচালনার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে, যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধা তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ বিএনপিকে বিজয়ী করেছে এবং এই বিজয় কোনো একক দলের নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের বিজয়। তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নতুন সরকার জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক থাকবে এবং ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করাই হবে তাদের প্রাথমিক লক্ষ্য।
বিজয়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ–এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?